তিনি বিদায়ী ওসি আবুল হাসনাত খানের স্থলাভিষিক্ত হলেন। এর আগে নতুন ওসি সাইফুল ইসলাম নীলফামারীর ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। আর সৈয়দপুর থানার বিদায়ী ওসি আবুল হাসনাত খান দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন।
নবাগত ওসি মো. সাইফুল ইসলামের গ্রামের বাড়ি রংপুর সদরে।
নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সৈয়দপুর থানায় তাঁর ওপর অর্পিত দায়িত্ব কর্তব্য সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালন এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সকলের পূর্ণ সাহায্য – সহযোগিতা ও দোয়া কামনা করেছে।