• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর জলঢাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার খুটামারা ইউনিয়নের কিসামত বালাপাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ভ্যানচালকের নাম আজিজুল ইসলাম (৪৫)। তিনি পূর্ব খুটামারা এলাকার মৃত তৈয়বুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, টেংগনমারী-মীরগঞ্জ রোডের কিসামত বালাপাড়া এলাকায় মীরগঞ্জগামী ইট বোঝাই একটি ট্রাক অটোভ্যানকে ধাক্কা দিলে ভ্যানচালক আজিজুল ইসলাম (৪৫) ট্রাকের চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ভ্যানে থাকা রকিবুল ইসলাম নামে এক যাত্রী গুরুতর আহত হন। ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয় জনতা।

খবর পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর একটি টিম ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নে দায়িত্বে থাকা জলঢাকা থানার এস.আই. নুরুল হক সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ