• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে সরকারের নির্দেশনা অমান্য করায় ৭ ব্যবসায়ীর জেল

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে সরকারের নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখার দায়ে সাত ব্যবসায়ীকে একদিনের করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করেন সৈয়দপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।

সাজাপ্রাপ্তরা হলেন, শহরের মিস্ত্রিপাড়ার মো. তমিজ উদ্দিনের ছেলে মো. আরিফ হোসেন (২৬), চৌমুহনীর মৃত সবুর উদ্দিনের ছেলে এনামুল হক (৩৫), জসিম বাজারের মৃত মমিনুল হকের ছেলে আজিজুল হক (৩২), নতুন বাবুপাড়ার খয়রাত হোসেনের ছেলে মো. রয়েল (২৫), বাঁশবাড়ীর মো. সেলিম হোসেনের ছেলে ওসমান গনি (২২), পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডীর সিরাজুল ইসলামের ছেলে মোকছেদুল হক (৪০) ও নীলফামারী সদরের দীঘলডাঙ্গীর গোলাম মোস্তফার ছেলে মাইদুল ইসলাম (২২)। অভিযানে আটক আরো ৪ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় সৈয়দপুর থানার উপ-পরিদর্শক লক্ষ্মী নারায়নসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ