• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পীরগঞ্জ মেরিন একাডেমিতে শিক্ষার্থীর মৃত্যু

সিসি নিউজ ।। রংপুরের পীরগঞ্জ মেরিন একাডেমিতে অধ্যয়নরত ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় ব্যাচের ছাত্র আবদুল্লাহ ইবনে ভূবন নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে একাডেমিতে নামাজ শেষে ভুবনের বাড়ি খুলনায় মরদেহ পাঠানো হয়েছে।

মেরিন একাডেমির এ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট কমান্ডার এস. এম জায়েদুল ইসলাম জানান, ‘ঈদ-উল-আজহার ছুটি শেষে গত শুক্রবার সকল ছাত্র পীরগঞ্জে মেরিন একাডেমিতে ফেরেন। ওই দিন সব ছাত্রের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় ব্যাচের ছাত্র আবদুল্লাহ ইবনে ভূবনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাঁকে আইসোলেশনে রাখা হয়। শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে পরদিন শনিবার সকালে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ওই দিন বিকেলেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’

একাডেমির এ্যাডজুটেন্ট আরও বলেন, ‘আজ (রোববার) দুপুরে মেরিন একাডেমিতে নামাজের জানাজা শেষে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে তাঁর গ্রামের বাড়ি খুলনা জেলার ফুলতলায় মরদেহ পাঠানো হয়। তাঁর বাবার নাম এমদাদুল হক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ