• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যাক্তিদের ও প্রধানমন্ত্রীর তহবিল থেকে চিকিৎসা সহায়তা এবং মহিলাদের জন্য আয় বর্ধক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় সহায়তার চেক প্রদান
করা হয়েছে।
রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা সভাকক্ষে পৃথক পৃথক ভাবে এই অনুদানের চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উপজেলা সমাজসেবা দফতরের উদ্যোগে ক্যানসার লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, কিডনী, প্যারালাইসড ও দুরারোগ্য সাতজন রোগীর মাঝে সাড়ে তিন লাখ টাকা ও প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুই উপজেলার ৪৬ জনকে ২৫ লাখ টাকা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ১২০জনকে ১২হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে। আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন।
এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামানের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,  মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার,মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সাতটি ইউনিয়নের চেয়ারম্যানগন,বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ