• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট শুরু

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২২ শুরু হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস এ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবুতর ও বেলুন উড়িয়ে ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান বেবী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী প্রমুখ।
উপজেলার মধ্য বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শহীদুল হক এবং পূর্ব বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুর রহমান বাদলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মমতা সাহা, সহকারি উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমিন, মুসারাত জাহান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, সুধীজন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
সকালে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের প্রথম খেলায় লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ১-০ গোলে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে হারিয়েছে। আর দ্বিতীয় খেলায় শ্বাষকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ১-০ গোলে তিনপাই-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে পরাজিত করেছে।
বিকেলে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের প্রথম খেলায় বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যলয় বালক দল সাতপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে ৫-০ গোলে পরাজিত করেছে। আর দ্বিতীয় খেলায় দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ১-০ গোলে হারিয়েছে সর্দার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে।
বিকালে দুইটি খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক আখেরুজ্জামান আপেল এবং সহকারি রেফারী ছিলেন মোস্তাফিজুর রহমান বাদল ও আরিফ রাশেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ