• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে বিদ্যুৎ সাশ্রয়ে এক বাতিতেই ইউএনও’র মিটিং

সিসি নিউজ।। বিদ্যুৎ খরচ কমিয়ে আনতে সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী কর্মসূচির অংশ হিসেবে এবার মাত্র একটি বাতি জ্বালিয়ে মিটিং করেছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। বুধবার (২৭ জুলাই) রাত সাড়ে ৮ টায় সৈয়দপুর উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে ‘সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স এসোসিয়েশন (সুভা)র মাসিক সমন্বয় সভায় তিনি এভাবেই মিটিং চালিয়ে নেওয়ার নির্দেশ দেন। বিদ্যুৎ সাশ্রয়ে এসময় সুভার সদস্যরা কনফারেন্স কক্ষে থাকা অপ্রয়োজনীয় লাইট ও ফ্যান বন্ধ করে দেয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন। সভাও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হাসনাত সরকার, সুভার ‍উপদেষ্টা প্রভাষক শিউলী বেগম, সুভার সদস্য তাবাসসুম আক্তার, নওশাদ আনসারী, আলমগীর হোসেন, তারিকুল ইসলাম, শাহজাহান সিরাজ, জুনায়েদ আল হাবিব প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন সুভার বর্তমান সভাপতি ইমরান হোসেন। এতে সুভার সদস্য সংগঠনের প্রতিনিধি সদস্যরা উপস্থিত ছিলেন সভায় সুভার সাবেক সভাপতি বেলাল ভাইয়ের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ, বিদ্যুৎ সাশ্রয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি, সুভার কাজের অগ্রগতি ও সর্বপরি মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে নেওয়া বিষয়ে আলোচনা হয়। সুভার সদস্য সামিউল ও রাজা জানান, দুপুরে মিটিং হওয়ার কথা ছিল আমাদের কিন্তু অন্য মিটিং থাকায় সুভার মিটিং দুপুরে সম্ভব হয়নি। তাই রাতে হয়েছে এবং ইউএনও স্যারের নির্দেশে আমরা হলরুমের ৫টি বাতি ও ৩ টি ফ্যান অফ করে মিটিং করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন্ও) মো. শামীম হুসাইন বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমরা এক বাতি আর এক ফ্যানেই মিটিং সম্পন্ন করেছি। তিনি আরও বলেন, সুভা বিগত কয়েক বছর থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় যেভাবে সামাজিক কাজ করে যাচ্ছে এটা যেনো আরও ত্বরানিত হক সেই চেষ্টা করবো। ভবিষ্যৎ সুন্দরের জন্য এখন বিদ্যুৎ সাশ্রয়ে সুভার সচেতনতামুলক কার্যক্রম জরুরী। সেজন্য নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ