• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিকিৎসককে হত্যার দায়ে একজনের আমৃত্যু কারাদণ্ড

সিসি নিউজ ডেস্ক ।। রংপুরে ডাকাতির সময় এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যার অপরাধে শামীম ওরফে বন্দে শামীম নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রায় পাঁচ বছর পর দেওয়া রায়ে  মামলা থেকে আট আসামিকে খালাশ দেওয়া হয়েছে।

সোমবার (১ আগস্ট) বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তারিক হোসেন এই রায় প্রদান করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিতি ছিলেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৮ ডিসেম্বর রাতে মিঠাপুকুর উপজেলার হামিদপুরের পল্লী চিকিৎসক বাবলু মিয়া কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। ডাকাতির উদ্দেশ্যে শামীম তার পথ রোধ করেন। এক পর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

এই ঘটনায় নিহতের ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তি-তর্ক শেষে আসামি বন্দে শামীমকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাষ্টপক্ষে মামলা পরিচালনা করেন পিপি নয়নুর রহমান টপি। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বায়েজীদ আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ