• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পাকিস্তানে ৬ সামরিক কর্মকর্তা নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

সিসি নিউজ ডেস্ক।। পাকিস্তানে ছয়জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে বহনকারী একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। হেলিকপ্টারটি বেলুচিস্তানে বন্যায় ত্রাণকাজ পরিচালনা করতে গিয়েছিল। সোমবার রাত থেকে হেলিকপ্টারটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান সেনাবাহিনীর একই হেলিকপ্টার বেলুচিস্তানের লাসবেলায় বন্যার ত্রাণ কার্যক্রমে যুক্ত ছিল। হেলিকপ্টারটির সঙ্গে বেলুচিস্তান এটিসির (এয়ার ট্রাফিক কন্ট্রোল) যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আইএসপিআর আরও জানিয়েছে, হেলিকপ্টারটিতে লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলীসহ ছয়জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছিলেন। ত্রাণ কার্যক্রম তদারকির নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলী।

এদিকে পাকিস্তানের আরও কিছু গণমাধ্যমে পাকিস্তান কোস্টগার্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার আমজাদ হানিফ সাট্টিও ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

সেনাবাহিনীর গণমাধ্যম উইং সংবাদ সম্মেলনে জানিয়েছে, নিখোঁজ হেলিকপ্টারটি অনুসন্ধান করা হচ্ছে।

অনুসন্ধান অভিযান সম্পর্কে বলতে গিয়ে পুলিশের খুজদার রেঞ্জের উপ-মহাপরিদর্শক পারভেজ উমরানি ডনকে বলেছেন, পুলিশ ও ফ্রন্টিয়ার কোরের কর্মীরা গত পাঁচ ঘণ্টা ধরে যৌথ অনুসন্ধান অভিযান চালাচ্ছেন।

পুলিশ সূত্র ডনকে বলেছে, যে এলাকায় হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছে, সেটি একটি পাহাড়ি ভূখণ্ড। সেখানে গাড়ি চালানোর মতো পথ নেই। ফলে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ