• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ভাইস-চেয়ারম্যান প্রার্থী ভুলু চৌধুরী আটক

Atokসিসি নিউজ: ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের আওয়ামী লীগের বিদ্রোহী ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিটলার চৌধুরী ভুলুকে (উড়োজাহাজ) আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বুধবার বিকেলে সৈয়দপুর গোলাহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পরিস্থিতি শান্ত রাখতে শর্টগানের ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদার রহমান জানান, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে ভোট শেষ হবার পর গোলাহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হিটলার চৌধুরী ও তার ছোট ভাই জুয়েল চৌধুরী মাইকে ভোটারদের ভোটকেন্দ্রে এসে ভোট দিতে বলেন্। মাইকের ঘোষণা শুনে তার ভোটাররা ভোটকেন্দ্রে ভোট দিতে আসলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের কেন্দ্রে ঢুকতে বাঁধা দেয়। এসময় কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এসময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে হিটলার চৌধুরী ভুলুকে আটক করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ