• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীর নতুন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান

সিসি নিউজ।। নীলফামারী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম।

বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, মোস্তাফিজুর রহমান ২৭তম বিসিএসে অংশ নিয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ ও সর্বশেষ প্রায় আড়াই বছর নারায়ণগঞ্জে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শেরপুর জেলার নালিতাবাড়ী সদর ইউনিয়নের ছালুয়াতলা গ্রামের সাহাব উদ্দিনের পুত্র। শিক্ষাজীবনে তিনি তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, সরকারি নাজমুল স্মৃতি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ থেকে স্নাতক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ