• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দিনাজপুরের খানসামায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে।

নিহত ব্যক্তি হলেন পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী এলাকার বাহার হোসেন ও গুরুতর আহত ব্যক্তি হলেন পার্শ্ববর্তী দেবীগঞ্জ উপজেলার ফুলতলা গ্রামে ড্রাইভার কামাল হোসেন। তারা দুজনই পিক-আপের ড্রাইভার ছিলেন।

ফায়ার সার্ভিস স্টেশন ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে টংগুয়া বাজার সংলগ্ন আঞ্চলিক মহাসড়কের এক বাঁকে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থলেই পিকআপ চালক ও তার বন্ধু গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার তালহা বিন জসিম ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাহার হোসেনকে মৃত ঘোষণা করেন।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ খানসামা চিত্তরঞ্জন রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ