• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় ডলার প্রতারক চক্রের হোতা পুলিশের এএসআই জনতার হাতে আটক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুর খানসামায় ডলার প্রতারণার সাথে জড়িত প্রতারক চক্রের অন্যতম হোতা পুলিশের এএসআই শাহীন ইসলামসহ ২জন ডলার দেওয়ার নাম করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে।

সোমবার (৮আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার পাকেরহাটে নির্মাণাধীন কইনাডুবি ব্রীজের মোড়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, আটক শাহীন ঠাকুরগাঁও জেলা পুলিশে এএসআই হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি খানসামা ও সৈয়দপুর থানায় এএসআই পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে পাকেরহাট কইনাডুবি ব্রীজ মোড়ে ডলার কিনতে আসেন দিনাজপুর সদরের কমলপুর এলাকার যুবক আঃ হান্নান। কিন্তু প্রতারণার স্বীকার হয়ে সে চিৎকার শুরু করেন। পরে লোকজন এগিয়ে এসে পুলিশ পরিচয় দেওয়া ঐ যুবককে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে ওসি ও পুলিশ সদস্যরা।

পরে ভুক্তভোগী ঐ যুবক আঃ হান্নান বাদী হয়ে আটক এএসআই শাহীন ও তাঁর সহযোগী গোয়ালডিহি ইউনিয়নের শিমুলতলী এলাকার জয়নুল আবেদীনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।

এ বিষয়ে ওসি চিত্তরঞ্জন রায় বলেন, পুলিশ সদস্যকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে ভুক্তভোগী আঃ হান্নান বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। এই প্রতারক চক্রকে ধরতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হবে। তিনি আরো বলেন, এই অপরাধ দমনে সকলের সচেতনতা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ