• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় সাইকেল চোর আটক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় সাইকেল চুরি করতে গিয়ে সোহেল রানা (২৫) নামের এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। আটক সোহেলের বাড়ি পার্শ্ববর্তী নীলফামারী জেলার সদর উপজেলায়।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে উপজেলার পাকেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে স্কুল মাঠে অভিভাবক সমাবেশ চলাকালীন সময়ে অভিভাবক ছদ্মবেশে স্কুলে প্রবেশ করে সোহেল রানা। পরে সে সাইকেল চুরি করে পালানোর সময় ওই স্কুলের নৈশপ্রহরী আরাফাত রহমান তাকে আটক করে ৷ পরে সাইকেলসহ চোর সোহেলরানাকে পুলিশের হাতে তুলে দেয়।

বিষয়টি নিশ্চিত করে ওসি চিত্তরঞ্জন রায় বলেন, চুরি, ছিনতাই ও অপরাধ দমনে সকলের সচেতনতা জরুরী। সকলের সহযোগিতা পেলে অবশ্যই খানসামা উপজেলা অপরাধমুক্ত হবে। এইজন্য থানা পুলিশ সার্বক্ষণিক কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ