• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

সিসি নিউজ।।নীলফামারীর সৈয়দপুরে রিমা খাতুন (১৫) নামে এক মাদরাসা ছাত্রী আত্মহত্যা করেছে। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় তার পরিবার। মঙ্গলবার বিকালবেলা উপজেলার খাতামধুপুর ডাঙ্গাপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রিমা খাতুন একই এলাকার ভ্যানচালক মোঃ ডাবলু মিয়ার মেয়ে। সে স্থানীয় এক মাদরাসার ১০ম শ্রেণির ছাত্রী। রাত সাড়ে ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে নাকি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে তা নিয়ে পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা চলছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাওয়ার পর রিমা তার বড় বোনের সাথে ঘরে বসে কথা বলছিল। এমন সময় ভাল না লাগায় ঘুমাবে বলে সে তার বোনকে বাহিরে যেতে বলে। এরপর তার বোন বাড়ির বাইরে চলে যায়। আধাঘণ্টা পর বাড়ি ফিরে ঘরে ঢুকতে গিয়ে দেখে দরজা ভিতর থেকে লাগানো। অনেক ডাকাডাকি ও দরজায় ধাক্কা দিলেও রিমির কোন সাড়া না পেয়ে বাড়ির অন্যান্যরা ছুটে আসেন। তাঁরা ঘরের বেড়া ও খুটির সাথে দরজার বাধন কেটে ভিতরে ঢুকে চালের তিরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় রিমাকে ঝুলতে দেখেন। তাড়াতাড়ি ঝুলন্ত অবস্থা থেকে নামানো হলেও ততক্ষণে সে মারা যায়।

রিমার মা জানান, রিমার ছোট বেলা থেকেই মাথায় একটু সমস্যা ছিল। এর আগেও সে দুইবার আত্মহত্যার চেষ্টা করেছে। তবে স্থানীয় কয়েকজন জানান, পার্শবর্তী চওড়া বাজার এলাকার এক থাই জুয়ারী ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। রিমা নিজেও থাই গেম খেলতো। প্রেমের সম্পর্কের কারণে আত্মহত্যার ঘটতে পারে বলে অভিমত তাঁদের।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিট কর্মকর্তা থনার উপ-পুলিশ পরিদর্শক নারায়ণ চন্দ্র নেতৃত্বে মহিলা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। পরিপারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ