• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুড়িয়ে পাওয়া ৫ লাখ টাকার মালিকের খোঁজে মাইকিং

সিসি নিউজ ডেস্ক ।। ঠাকুরগাঁওয়ে পাঁচ লাখ টাকাসহ একটি ব্যাগ কুড়িয়ে পাওয়ার পর তার মালিকের খুঁজছেন এক ব্যক্তি। এ জন্য এলাকায় মাইকিং করছেন ঠাকুরগাঁও স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী শাকির হোসেন ওরফে সৌরভ (২৭)।

আজ শনিবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে মাইকিং করেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে পাঁচ লাখ টাকাসহ একটি ব্যাগ কুড়িয়ে পান সৌরভ। ঠাকুরগাঁও স্টেডিয়াম মার্কেটের ‘মদিনা মেশিনারিজ’ এর মালিক তিনি।

এ নিয়ে কথা হয় সৌরভের সঙ্গে। তিনি বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে টাকার ব্যাগটি কুড়িয়ে পাই। এরপর শুক্রবার সারা দিন অপেক্ষা করি, যে কেউ নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে মাইকিং করে কি না। কিন্তু ব্যাগ পাওয়ার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও কোনো হদিস না পাওয়ায় নিজ উদ্যোগে শহরে মাইকিং বের করি। শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে টাকা ভর্তি ব্যাগের মালিককে খোঁজা হচ্ছে, জানানো হচ্ছে মোবাইল নম্বর ও ঠিকানা। তবে এখন পর্যন্ত ব্যাগের কোনো দাবিদার পাওয়া যায়নি।’

এ সময় উপযুক্ত প্রমাণসহ ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে মার্কেটের তাঁর দোকানে যোগাযোগ করতে বলেন তিনি।

এদিকে এই ঘটনায় প্রশংসায় ভাসছেন সৌরভ। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মনোতোষ কুমার দে বলেন, ‘এই সমাজ ও রাষ্ট্রকে ভালো রাখতে এমন সৌরভদের ভূমিকা আছে বলে এখনো দেশটাকে নিয়ে আমরা গর্ব করি।’

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘যে ব্যক্তি টাকাটা কুড়িয়ে পেয়েছেন তিনি মহৎ হৃদয়ের কাজ করেছেন। তবে মাইকিং করার আগে থানা-পুলিশকে জানানোর প্রয়োজন ছিল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ