• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সামাজিক সংগঠন আমরা করব জয়-এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে সামাজিক সংগঠন “আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা”র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকাল সাড়ে চারটায় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যায়লে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
এতে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যায়লয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস।
এছাড়াও সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি প্লাবন শুভ, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ জাকিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য অনন্যা প্রামাণিক, কার্যনির্বাহী সদস্য মোস্তাবিহান জাহান রিমা, সদস্য শর্মিলী ছন্দা, মোসলেম উদ্দিন, আমিনুল ইসলাম, জাহিদ হাসান, আমিনুল ইসলাম আকাশ, শাহরিয়ার দিনার, আরিয়ান বাবুসহ বিদ্যালয়ের শিক্ষকরা প্রমুখ উপস্থিত ছিলেন।
শেষে বিদ্যালয় চত্বরের বিভিন্ন ফলজ, বনজ, ফুল ও ওষুধি গাছের চারা রোপন করা হয়। এরপর সুজাপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ