• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পৌর মেয়রসহ দুই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

সিসি নিউজ ।। নীলফামারীর ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম ওরফে দানু এবং অগ্রনী ব্যাংক লিমিটেডের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ব্যাংকের ওই দুই কর্মকর্তা হলেন অগ্রনী ব্যাংক লিমিটেড নীলফামারী শাখার সাবেক ব্যবস্থাপক রথীন্দ্র নাথ ও ডোমার শাখার সাবেক ব্যবস্থাপক শফিকুল ইসলাম। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে রংপুর দুদক কার্যালয়ের উপ-পরিচালক হোসাঈন শরীফ বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, মেয়র মনছুরুল ইসলাম দানু ‘শাওন অটো ব্রিকস লি.’ এর নামে ১৫ কোটি ৭৫ লাখ ঋণ গ্রহন করেছিলেন। ঋণের মঞ্জুরীপত্রের শর্ত মোতাবেক ঋণের ১ম কিস্তি বিতরণের পর উক্ত পরিমান অর্থের ব্যবহার বিষয়ে নিশ্চিত হয়ে ২য় কিস্তির অর্থ ছাড়ের নির্দেশনা রয়েছে। কিন্তু অগ্রণী ব্যাংক নীলফামারী ও ডোমার শাখার সাবেক দুই শাখা ব্যবস্থাপক ঋণের মঞ্জুরীপত্রের শর্ত না মেনে মনছুরুল ইসলাম দানুর চাহিদা মোতাবেক মঞ্জুরীকৃত ঋণের সমুদয় টাকা বিতরণ করেন। এতে চলতি বছরে ৩১ জানুয়ারি পর্যন্ত ব্যাংকের সুদাসলে পাওনা ২৩ কোটি ৩৪ লাখ টাকা ক্ষতি সাধন করেন যা সরকারি অর্থ আত্মসাতের শামিল।

মামলায় উল্লেখ করা হয়, মেয়র মনছুরুল ইসলাম দানু এলসির মাধ্যমে ২০১৬ সালের ২৩ জুন ও ১৩ আগস্ট আমদানীকৃত মালামাল বন্দর হতে গ্রহন করেননি। এরফলে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত চট্রগ্রাম বন্দর কতৃপক্ষের পোর্ট ড্যামারেজ বাবদ ২৭ কোটি এবং শুল্ককর বাবদ ৪ কোটি ১০ লাখ টাকাসহ মোট ৩১ কোটি১০ লাখ টাকা পাওনা রয়েছে। উক্ত টাকা বন্দর কর্তৃপক্ষকে পরিশোধ না করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করে সরকারি অর্থ আত্মসাতের শামিল হয়েছেন। যা দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

রংপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক হোসাঈন শরীফ বলেন, মেয়র মনছুরুল ইসলাম ও অগ্রনী ব্যাংক নীলফামারী শাখার সাবেক শাখা ব্যবস্থাপক রবীন্দ্র নাথ ও ডোমার শাখার শফিকুল ইসলাম যৌথভাবে ২৩ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এছাড়াও মনছুরুল ইসলাম মালামাল আমদানী করলেও বন্দর হতে উক্ত মালামাল গ্রহন না করায় ৩১ কোটি ১০ লাখ টাকা পাওনা পরিশোধ না করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করে সরকারি অর্থ আত্মসাতের শামিল হয়েছেন। সবকিছু খতিয়ে দেখার পর দুদক আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

উল্লেখ্য, মনছুরুল ইসলাম দানু বর্তমানে নীলফামারীর ডোমার পৌরসভার মেয়র। তিনি তৃতীয় বারের মত এই পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ