সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি অভিযান পরিচালনা করছে। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালন করা হয়। অভিযানকালে অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করার অপরাধে তিনটি চালের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম।
জানা যায়, ওইদিন শহরের চালহাটিতে বাজার তদারকি অভিযান চলানো হয়। এ সময় বেশি দামে চাল বিক্রি করায় একটি পাইকারি ও দুটি খুচরা দোকানকে উল্লেখিত পরিমান জরিমানা করা হয়।
সহকারী পরিচালক শামসুল আলম।
তিনি বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।