
ইনসান সাগরেদ, পঞ্চগড় প্রতিনিধি।। পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপারে’র সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত রোববার (২৮ আগস্ট)সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা হয়।এসময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেসক্লাবের জ্যৈষ্ঠ সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ,সাবেক প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল,সাবেক সভাপতি সফিকুল আলম,পঞ্চগড় প্রেসক্লাবে’র সভাপতি ও এন টিভি জেলা প্রতিনিধি, দৈনিক ইওেফাকের সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রওশান জামিল চৌধুরী ডলার প্রমুখ। প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ বক্তব্যে পঞ্চগড়ে মাদক,যএতএ গাড়ি পার্কিং সহ বিভিন্ন সমস্যর কথা তুলে ধরেন।এরপর ফুলের তোড়া দিয়ে নবাগত পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম কে বরণ ও শুভেচ্ছা জানানো হয়।পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পি পি এম বক্তব্যে উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে সহযোগীতা চেয়ে তিনি বলেন পঞ্চগড়ে অবৈধ ড্রেজার মেশিন,জুয়া ও মাদকের বিষয়ে আমরা পুলিশ প্রশাসন জিরো টলারেন্স। এবিষয়ে কোন প্রকার ছাড় নেই সে যেই হউক না কেন।