• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাকেরহাটে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে অবস্থিত প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ হাসান।
এই অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. হাসানুর রহমান চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট ডা. রিজওয়ানুল কবির, মেডিকেল অফিসার ডা. আসিফ জাহান পিয়াস খান, স্যানিটারী ইন্সপেক্টর আবু তালেব, পুলিশ কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও স্বাস্থ্যকর্মীরা।
এদিন পাকেরহাটের সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনাকালে বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি না থাকায় লাইফ কেয়ার ক্লিনিককে ৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সকল ডায়াগনস্টিক ও ক্লিনিককে প্রয়োজনীয় কাগজপত্র ও সেবার পরিবেশ ঠিক করতে সময়সীমা বেঁধে দেয় ভ্রাম্যমাণ আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ