• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপি-জামাতের আন্দোলন করার সক্ষমতা নেই- ডিউক

সিসি নিউজ।। জামাতের আন্দোলন করার সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এ.কে.এম আহসানুল হক চৌধুরী ডিউক। বাঙ্গালীর হ্নদয়ের রক্তক্ষরণের মাস শোকাবহ আগস্ট উপলক্ষে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে আলোচনাসভার আয়োজন করে নীলফামারীর সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগ। ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহসানুল হক চৌধুরী ডিউক আরও বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসালাম আলমগীর উত্তরবঙ্গের কুলাঙ্গার সন্তান। কেননা বিএনপি পদ্মা সেতুর বিরোধী করলও উদ্বোধনীর দিনে তিনি বলেছেন পদ্মা সেতু ভিত্তিপ্রস্তর নাকি উদ্বোধন করেন খালেদা জিয়া। তার এ মিথ্যা কথার জন্য তাকে উত্তরবঙ্গে তাকে অবাঞ্চিত করা উচিত। তিনি বিএনপিকে উদ্দেশ্যে বলেন, তাদের আন্দোলন করার সক্ষমতা নেই। তারা শুধু বিশৃঙখলা সৃষ্টির পায়তারা করছে। বিএনপির নেতাকর্মীরা বলছেন বাংলাদেশের পরিস্থিতি শ্রীলংকার মতো হবে। কিন্তু তা কোনদিনও হবে না। আর বাংলাদেশ শ্রীলংকা হলেও বিএনপি নেতাকর্মীদের কী লাভ তাদের প্রতি প্রশ্ন রাখেন তিনি। তাহলে কি বিএনপির নেতারা বাংলাদেশ ছেড়ে পাকিস্থানে চলে যেতে চান।
আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা করা হয়েছে। নেতাকর্মীরা হত্যার চেষ্টা প্রতিহত করেছে।
আলোচনা সভায় প্রধান আলোক ছিলেন আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা। সৈয়দপুর উপজেলা যুবলীগের আহবায়ক দিলনেওয়াজ খান এর সভাতিত্বে এতে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল পারভেজ, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, নীলফামারী জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্রনাথ বর্মণ বাপ্পী ও সম্পাদক শাহিদ মাহমুদ। আলোচনাসভাটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম আসাদ ও মোস্তফা ফিরোজ। এর আগে আলোচনা শুরুর পূর্বে আসন দখল ও জোর করে বক্তব্য প্রদান নিয়ে সভাস্থলে দুই পক্ষের হাতাহাতিতে কাজী রাশেদ (৪২) নামে একজন আহত হন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত কাজী রাশেদ শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মৃত ওমর কাজীর ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ