
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় উপজেলা চেয়ারম্যান পদে (চিংড়ি মাছ) প্রতীক নিয়ে ৬৬হাজার ৬শত ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল (আনারস) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৬হাজার ৭শত ৬ ভোট। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে (তালা) প্রতীক নিয়ে ৬৫হাজার ৫শত ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল ওয়াহেদ বাহাদুর। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী জামায়ত সমর্থিত মুরাদ হোসেন (টিউবওয়েল) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬৪ হাজার ৪শত ৭০ ভোট। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৭৩ হাজার ৮শত ৭৬ ভোট পেয়ে (হাস প্রতীক) নিয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী রিভা আক্তার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত (ফুটবল) প্রতীক নিয়ে কল্পনা রানী রায় ভোট পেয়েছেন ৪৪ হাজার ৩শত ৫২ ।