ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। “উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষনার্থীদের মাঝে মুরগীর ঘর প্রদান করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো: বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মো: সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, কৃষি অফিসার কৃষিবীদ মো: সেকেন্দার আলী, সমাজসেবা কর্মকর্তা নূরুন নাহার নুরী, এলডিডি প্রকল্পের প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোছা: জান্নাতুন ফেরদৌসী, এলএফএ মোছা: রাবেয়া সুলতানা, মাহফুজ ইসলাম, এলএসপি মো: বাদশা সেকেন্দার ভুট্টু সহ প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাবঞ্চিতরা উপস্থিত ছিলেন।
ডিমলা উপজেলায় ৬টি ইউনিয়ন ও ৪টি ছিট মহলে ১৬৫ জন সুবিধা বঞ্চিদের মধ্যে ২৫ আগস্ট লটারীর করা হয়। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে ৬২ জন বিজয়ীকে মুরগীর ঘর প্রদান করা হয়। সংক্ষিপ্ত আলোচনায় বক্তরা বলেন, সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও চরাঞ্চলের জনগনের উন্নয়নের কাজ করে যাচ্ছে।