মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে উপজেলা নির্বাচনের উঠান বৈঠক নিয়ে বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার আটপাড়া ইউপি আওয়ামী লীগ ও বিএনপি অফিস ভাংচুর হয়েছে। এতে ১২ জন হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এই নিয়ে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ, স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে আটপাড়া বাজার সংলগ্ন একটি মাঠে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সেলিম আহম্মেদ ভূইয়ার নির্বাচনীয় উঠান বৈঠক শেষে খিচুরী খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা আটপাড়া ইউপি আওয়ামী লীগ কার্যালয় এবং কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ ভাংচুর এবং কার্যালয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর করে।
এসময় সংঘর্ষ বেধে যায়। এতে পথচারীসহ উভয় পক্ষের ১২ জন আহত হয়। পরে বিক্ষুব্ধ আওয়ামী লীগের কর্মীরা পাল্টা আটপাড়া ইউপি বিএনপি কার্যালয় ভাংচুর করে। আহতদের মধ্যে রয়েছেন- ইউপি যুবলীগের সহ-সভাপতি সিদ্দিক মেম্বার(৪০), সহ-সভাপতি দেলোয়ার হোসেন(৪২), সেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি সালাউদ্দিন আহাম্মেদ (৪৫), শ্রমিক লীগের সাংগঠনির সম্পাদক মো. কামাল হোসেন (৩৩),পথচারী মো. রতন হোসেন(৩৮) ও বিএনপির চার নেতাকর্মীসহ স্থানীয় আরও ৩ জন আহত হয়।
তবে হামলায় নেতৃত্বদানকারী ইউপি যুবদলের সভাপতি মোতাহার হোসেন মোবাইল ফোনে বলেন, আমি তো ঢাকা আছি কিভাবে আওয়মী লীগের অফিসে হামলা চালাবো । আমাদের নেতাকর্মীরা হামলা চালায়নি উল্টো আমাদের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের নেতাকর্মী হামলা চালীয়ে পার্টি অফিস ভাংচুর করে।
এব্যাপারে শ্রীনগর থানা ওসি মাহবুবুর রহমান জানান, এঘটনা এখনো কোন পক্ষ অভিযোগ করেনি । পুলিশ তদন্ত করছি। এঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।