• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে স্বামীকে গাছের সাথে বেঁধে গৃহবধুকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট সদর উপজেলার তেঘরবিশা এলাকায় স্বামীকে আম গাছের সাথে বেঁধে এক গৃহবধুকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাথে জড়িত ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার কাদের মন্ডল পাড়ার শফিকুল ইসলামের ছেলে শাওন হোসেন (২২), চকগোপাল এলাকার মৃত শামসুল আলমের ছেলে মাহফুজ ওরফে মিফুজ (৩০), রহমতপুরের শামসুল আলমের ছেলে তানভির ইসলাম (১৯) ও চকগোপালের শহিদুল ইসলামের ছেলে শাহিন (২৭)।

মামলার বিবরণে জানা গেছে, ওই গৃহবধুর স্বামীর বাড়ি জেলার কালাই উপজেলার উত্তর মাস্তর উদয়পুর এলাকায়। গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই গৃহবধু যশোরে তার বাবার বাড়িতে যাওয়ার জন্য কালাই থেকে বাসে করে জয়পুরহাটে আসার পথে তাদের মোবাইলসহ টাকা চুরি হয়ে যায়। পরে রাত ৮টায় তারা রেলগেটে এসে ভাড়ার জন্য মানুষের কাছে আর্থিক সাহায্য চাইলে আসামী শাওন নিজেকে মেম্বারের ভাই পরিচয় দিয়ে আর্থিক সাহায্য দেওয়ার বলে আসামী শাহিনের অটোরিক্সায় করে তেঘরবিশা এলাকার একটি আম বাগানে নিয়ে যায়। সেখানে অপর দুই আসামী এসে তার স্বামীকে আম গাছের সাথে বেধে রাখে। এরপর তারা পালাক্রমে ওই গৃহবধুকে ধর্ষণ করে। এসময় গৃহবধু ও তার স্বামীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ২জনকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই দুইজনসহ মোট তিনজনকে আটক করে। তবে চালক শাহিন পলাতক ছিল। পরে গেল রাতে তাকেও গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ