• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নদীতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে রিজভি আহম্মেদ রাহাত (১৬) নামের দশম শ্রেণির শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
নিহত রিজভি আহম্মেদ রাহাত ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের হোমিও চিকিৎসক রজব আলীর ছেলে। সে সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
সোমবার দুপুর দেড়টায় পৌর এলাকার চাঁদাপাড়া গ্রামে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে গিয়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাহাত ও তার সহপাঠি নিরব, সৌমিক, শেখ সাদী সিজান, মাহাতাব মিলে চাঁদপাড়া এলাকায় বেড়াতে যায়। ওই সময় গ্রামের পাশ দিয়ে প্রাবাহিত ছোট যমুনা নদীতে তারা গোসেলে নামে। এক পর্যায়ে সহপাঠিরা উঠে এলেও রাহাতকে নদীর পানিতে দেখতে না পেয়ে সহপাঠিরা চিৎকার করে তাকে খুঁজতে থাকে। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে নদীতে ঝাঁপিয়ে পড়ে তাকে খুঁজতে থাকে।
এদিকে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালায়। দীর্ঘ দ্ইু ঘন্টা প্রচেষ্টায় বিকেল সাড়ে ৩টায় স্থানীয়রা রাহাতে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ এসে রাহাতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।
ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মেহেদি হাসান বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হলে রংপুর ডুবুরী দলকে খবর দেওয়া হয়। এরই মধ্যে স্থানীয়রা রাহাতের মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মরদেহ উদ্ধারের পর সুরতাহাল করা হয়েছে,এবিষয়ে কারো কেনো অভিযোগ নাথাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ