• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীনকে বিদায় সংবর্ধনা প্রদান

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় সৈয়দপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসমতিয়া দাখিল মাদ্রাসায় ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম।
সোনাখুলী মুন্সিপাড়া কামিল (এম) মাদ্রাসার অধ্যক্ষ মো. আহম্মেদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বিদায়ী অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মো. রাজিব উদ্দিন বাবু, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ছমির উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন চন্দ্র দাস, সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোয়ারুল হাফিজ,ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মুহাম্মদ মোহায়মিনুল কবীর, আইসঢাল খিয়ারপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আফজাল -বিন নাজির, হাজারীহাট মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা মো. একরামুল হক প্রমুখ ।
সৈয়দপুর আসমতিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আনোয়ারুল ইসলাম শাহ’র সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সকল নিন্ম মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল, মাধ্যমিক স্কুল সংযুক্ত উচ্চ মাধ্যমিক কলেজ ও মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি নীলফামারীর সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীনকে সৈয়দপুর উপজেলা থেকে রংপুরের তারাগঞ্জ উপজেলায় বদলী করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ