• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে শিশু কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে এক শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকালে শিশু কন্যাটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। ধর্ষন চেষ্টা মামলার আসামী হলেন- একই এলাকার পার্শ্ববর্তী গ্রামের ভানাই কুশলিয়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে নাজমুল হক (৪৫)।

মামলার বিবরন দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনার সময় গত ২৭ আগষ্ট শিশুটি বাড়ির পেছনে অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত নাজমুল পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় শিশুটিকে লোভনীয় খাবারের প্রলোভন দিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করেন। এ সময় ওই শিশুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে নাজমুল পালিয়ে যান। শিশুটি সব কিছু বললেও তাকে চিনতে না পারায় সে যাত্রায় নাজমুল পার পেয়ে যান।

পরে আজ রোরবার দুপুরে নাজমুল রাস্তা অতিক্রম করার সময় শিশুটি তাকে দেখে ভয়ে চিৎকার দিয়ে মা’র কাছে ছুটে এসে নাজমুল দেখিয়ে দিয়ে সে দিনের কথা বলে দেয়। একই দিন (আজ) বিকালে ওই শিশুটির মা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় নাজমুলকে আসামী করে ধর্ষন মামলা করেন বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ