রংপুর : রংপুরে হিজবুত তাওহীদ কর্মীদের সঙ্গে রংপুরে স্থানীয় মুসল্লিদের সংঘর্ষ ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন মুসল্লি আহত হয়েছে। পুলিশ সংঘর্ষ থামাতে আট রাউন্ড ফাঁকা গুলি করেছে। ঘটনাস্থল থেকে হিজবুত তাওহীদের ২০ জনকে আটক করেছে।
রংপুর কোতয়ালী থানার ওসি আব্দুল কাদির জিলানী বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। আটকদের মধ্যে সাধারণ কেউ হলে তাকে ছেড়ে দেয়া হবে।