• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীর তিনটি সংসদ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা!

সিসি নিউজ ।। বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নীলফামারীর তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্ভাব্য প্রার্থীর নামের তালিকাও প্রকাশ করা হয়েছে। তবে এটি বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার প্রাথমিক তালিকা বলছেন রাজনৈতিক দলটির নেতারা।

ফেসবুকে প্রকাশিত তালিকা মতে, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে দলের জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-২ (নীলফামারী সদর) আসনে দলের জেলা নায়েবে আমীর ড. মো. খায়রুল আনাম ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে দলের সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ আব্দুল মুনতাকিম এর নাম রয়েছে।

সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ১নং ওয়ার্ডের সদস্য আব্দুল মুয়ীদ-এর ফেসবুক আইডি থেকে গত শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে প্রকাশ করা হয়েছে তালিকাটি। এরপরে বিষয়টি গোটা জেলায় চাউর হয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, আব্দুল মুয়ীদ নামের ওই ফেসবুকার বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ আব্দুল মুনতাকিমের ছোট ভাই।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ আব্দুল মুনতাকিম জানান, ইসি কর্তৃক যেহেতু দলটির নিবন্ধন বাতিল করা হয়েছে, তাই স্বতন্ত্র ভাবে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছে জেলা শাখা। তবে নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি কেন্দ্রীয় কমিটির দেয়া সিদ্ধান্ত চুড়ান্ত হিসেবে গণ্য করা হবে।

বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মো. মোখছেদুল মোমিন এ ব্যাপারে জানান, নিবন্ধন বাতিল হওয়ায় দলটি নির্বাচন করার কোন সুযোগ নেই নিশ্চিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামী নীলফামারীতে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা করছে।

তিনি আরো জানান, ফেসবুকে এমন তালিকা প্রকাশ করার উদ্দেশ্য জানার চেষ্টা করছি এবং পাশাপাশি সাংগঠনিক ভাবে মোকাবেলা করতে আওয়ামী লীগ মাঠে নামতে প্রস্তুত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ