• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উত্তরা ইপিজেডে ১৫ লাখ টাকা চুরি, গোয়াল ঘর থেকে উদ্ধার

সিসি নিউজ।। ১৫ লাখ টাকা চুরির ঘটনায় মামলা দায়ের করার এক ঘণ্টার মধ্যেই চোর আনোয়ারুল হককে (৩০) গ্রেফতার করেছে নীলফামারী থানা পুলিশ। এ সময় তার দেয়া স্বীকারোক্তিতে ১১ লাখ ৯৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আনোয়ারুল হক নীলফামারী জেলা শহরের পূর্ব কুখাপাড়ার কৈপাড়া এলাকার আইউব আলীর ছেলে। বুধবার দুপুরে আনোয়ারুল হককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর রাতের কোন এক সময় উত্তরা ইপিজেডের এক্সপোলিং ইন্ডাস্ট্রির আলমিরা থেকে পরিবহন খাতের ১৫ লাখ টাকা চুরি হয়। ওই চুরির ঘটনায় মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ১টা ১০ মিনিটে নীলফামারী থানায় মামলা করেন এক্সপোলিং ইন্ডাস্ট্রির চেয়ারম্যান কামরুল হামিদ।

মামলা রুজুর পর পুলিশ তাৎক্ষণিক উত্তরা ইপিজেডের ওই প্রতিষ্ঠানটির সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে। ফুটেজে চোর শনাক্ত হওয়ায় রাত ২টার দিকে আনোয়ারুল হক তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার দেয়া স্বীকারোক্তিতে বাড়ির মধ্যে গোয়াল ঘরের মেঝেতে প্লাস্টিকের বইয়মের টাকা পুরে মাটিতে পুঁতে রাখা ১১ লাখ ৯৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ আজকের পত্রিকাকে জানান, ১৫ লাখ টাকা চুরির অভিযোগ দেয়া হলেও ঘটনায় জড়িত ব্যক্তি সাড়ে ১২ লাখ টাকা চুরি করেছে বলে আমাদের জানিয়েছে। বাকি ৫৪ হাজার টাকা খরচ করেছে বলে সে জানায়।

তিনি জানান, মামলা রুজু হওয়ার এক ঘণ্টার মধ্যেই চুরি হওয়া টাকা উদ্ধারসহ জড়িত ব্যক্তিকে ধরতে আমরা সক্ষম হই। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ