• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই এর বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ওই সার বিতরণ করা হয়। চলতি ২০২২ -২০২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ- ২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ওই বীজ ও সার প্রদান করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক-কৃষাণীদের হাতে ওই মাসকলাই বীজ ও দুই প্রকারের সার তুলে দেন।
সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মমতা সাহা’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. সালাহ্উদ্দিন।
অনুষ্ঠানের উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আল-মিজানুর রহমান ও সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার উত্তম কুমার রায়, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনীল কুমার দাস, কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার মোট ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মধ্যে ওই বীজ ও সার বিতরণ করা হয়। এদের মধ্যে সৈয়দপুর পৌরসভা ও উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নে পাঁচজন করে এবং উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর ও বোতলাগাড়ী ইউনিয়নের ১০ জন করে কৃষক কৃষাণী রয়েছে। উল্লিখিত সংখ্যক কৃষক-কৃষাণীর প্রত্যেককে এক বিঘা জমির জন্য পাঁচ কেজি করে মাসকলাইয়ের বীজ এবং ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ