• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তিস্তা ব্যারেজের সৌন্দর্যবর্ধনে নানা অনিয়ম

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ।। তিস্তা নদীর ডালিয়া ব্যারাজে সৌন্দর্য বৃদ্ধিতে প্রায় সাড়ে তিন কোটি টাকার কাজ দায়সারাভাবে করা হচ্ছে। আধুনিক যন্ত্র ব্যবহার করে রং করার কথা থাকলেও শ্রমিকেরা হাত দিয়ে ঘষামাজা করে রং করার অভিযোগ উঠেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ব্যারাজের রেলিং ও ৫২টি জলকপাট পরিষ্কার ও রং করার জন্য ৩ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। দরপত্রের মাধ্যমে কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনাইটেড ব্রাদার্স।

স্থানীয় বাসিন্দারা জানান, স্যান্ড ব্লাস্টিং মেশিনসহ আধুনিক যন্ত্র ব্যবহার করে রং করার কথা থাকলেও শ্রমিকেরা হাত দিয়ে ঘষামাজা করে রং করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ডালিয়া পাউবোর এক কর্মচারী জানান, নির্দেশনা না মেনে হাত দিয়েই রং করা হয়েছে। এতে ৩০ লাখ টাকাও ব্যয় হয়নি।

যোগাযোগ করা হলে কাজের ঠিকাদার জাফর আলম বলেন, ‘আমার ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করে কাজটি করেছেন আকুল চৌধুরী নামের এক সাব-ঠিকাদার। আমি কাজের বিষয়ে কিছুই জানি না।’

কাজের দেখভালের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী বিলাস চন্দ্র হাত দিয়ে রং করার বিষয়টি স্বীকার করে বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তা যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই কাজ বুঝে নিয়েছি।’ রঙের কাজে আধুনিক যন্ত্র কেন ব্যবহার হয়নি জানতে চাইলে তিনি বলেন, ‘পারিপার্শ্বিক কিছু কারণ ছিল। তবে এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। আপনি নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলুন।’

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী রুবাইয়াত ইমতিয়াজের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে ও বার্তা পাঠিয়েও সাড়া মিলেনি।
সেই সঙ্গে কর্তৃপক্ষের কাছে তথ্য অধিকার আইনের আওতায় তথ্য চেয়েও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ