• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তীর লোগো উন্মোচন

সিসি নিউজ।। “এসো মিলি, মিলনের মোহনায়” স্লোগানকে ধারণ করে চলতি বছরের আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে সরকারী উচ্চ (ইংলিশ স্কুল) বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব ও সাবেক  শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত শুক্রবার রাত ৯ টার দিকে ওই বিদ্যালয় চত্বরে লগো উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লগো উন্মোচন করেন ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থী ও সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষক এবং উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আওয়াল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ ওয়াসিম বারী জয়, সদস্য সচিব আব্দুল হাফিজ হাপ্পু, সদস্য হোসনে আরা লিপি, ওমর ফারুক, রেজা মাহমুদ, এম এ মোমেন, মোছাঃ স্নিগ্ধা, মোঃ গোলাপ, মোঃ বায়েজীদ, মোঃ মিল্টন, আরিফুল ইসলাম, মোঃ রিংকু, প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির যুগ্ম সদস্য সচিব সুমন মোঃ আরিফুর আনোয়ার । পরে সেখানে সাবেক শিক্ষার্থী ও তাঁদের ছেলে মেয়েদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ