• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুমিল্লায় বিএনপি নেতা বুলুর ওপর হামলা, আহত ৯

সিসি নিউজ ডেস্ক ।। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপর হামলা হয়েছে। বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে আজ শনিবার সন্ধ্যার দিকে কুমিল্লা মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে তাঁর ওপর হামলা হয়। ছাত্রলীগ-যুবলীগের লোকেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করছে বিএনপি। বুলুকে ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির বলেন, ‘মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সস্ত্রীক আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। বুলু ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।’

শায়রুল কবির জানান, হামলায় আরও আহত হয়েছেন—বিপুলাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন।

বরকত উল্লাহ বুলুর ছেলে তানিয়াত বলেন, ‘নোয়াখালী থেকে ফেরার পথে হামলায় মা ও বাবা দুজনই গুরুতর আহত হয়েছেন। জয় বাংলা স্লোগান দিয়ে দেড় শতাধিক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এ হামলা করেছে। তারা লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে হামলা করে। এতে বাবার মাথা ফেটে রক্ত ঝরছে, সম্ভবত তার ডান হাতও ভেঙে গেছে।’

তিনি জানান, সঙ্গে থাকা চারজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা হলেন—মোস্তফা, রাজু, ফারুক, গাড়িচালক আলী।

বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া আজ শনিবার রাত ৮টায় বলেন, ‘বরকত উল্ল্যাহ বুলু সস্ত্রীক নোয়াখালী থেকে ঢাকা আসার পথে বিপুলাসারে আওয়ামী লীগের দলীয় লোকজন হামলা করে। এতে করে বুলু ও তাঁর স্ত্রীসহ বিএনপির সাত থেকে আটজন আহত হন।’

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ