সিসি নিউজ ।। দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভাধীন ২নং ওয়ার্ড এর শান্তিনগর চকপাড়া মৌজাস্থ মোঃ শহিদ আলীর নিজ বসতবাড়ি হতে ইয়াবা হিরোইনসহ ৩ জনকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত এর নেতৃত্বে এসআই মোঃ মামুনুর রশিদ ও সঙ্গীয় ফোর্সসহ বিরামপুর পৌরসভাধীন ২নং ওয়ার্ড এর শান্তিনগর চকপাড়া মৌজাস্থ মোঃ শহিদ আলীর নিজ বসতবাড়ি হতে ইয়াবা হিরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আসামি হলেন, মোছাঃ মনি( ২৩), মোছাঃ পুনি (২১), মোছাঃ সুমি (১৯)। তারা উপজেলার চকপাড়ার মোঃ শহিদ আলীর মেয়ে।
বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)সুমন কুমার মহন্ত এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিরামপুর থানা পুলিশের একটি দল মঙ্গলবার দুপুরে বিরামপুর পৌরসভাধীন ২নং ওয়ার্ড এর শান্তিনগর চকপাড়া মৌজাস্থ মোঃ শহিদ আলীর নিজ বসতবাড়ি হতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪০ পুরিয়া মাদক দ্রব্য হেরোইন জব্দ করা হয়।
এ বিষয়ে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত ৩ জন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।