• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর প্রেসক্লাবে ভাষা দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Saidpurসিসি নিউজ: আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সৈয়দপুর প্রেসক্লাবের আয়োজনে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব চত্ত্বরে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী। প্রেসক্লাবের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি এম আর আলম ঝন্টু, সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল, মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুর হক প্রমুখ। প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন ক গ্রুপে সুনন্দা সরকার (ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ), শারমিনা আদিবা  (খোর্দ্দ সোনাখুলী সর. প্রা. বিদ্যালয়) ও সাদিয়া ইফফাত ছোঁয়া (ইন্টারন্যাশনাল স্কুল)। খ গ্রুপে মৃনাল কান্তি রায় (ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ), নীলিমা রানী বন্ধণ (ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ) ও ইফশিতা ইয়া মীম (ইন্টারন্যাশনাল স্কুল) এবং গ গ্রুপে সৌরভ রায় (ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ), মোনালিসা মিতু (আল ফারুক একাডেমি) এবং আরমান চৌধুরী (লায়ন্স স্কুল এন্ড কলেজ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ