• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভোট চুরি করতে পারবে না বলেই বিএনপি ভয় পাচ্ছে: প্রধানমন্ত্রী

সিসি নিউজ ডেস্ক ।। এবারের নির্বাচন স্বচ্ছ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭৭তম অধিবেশন পরবর্তী সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘এবার ভোট চুরি করতে পারবে না বলেই বিএনপি নির্বাচনে আসতে ভয় পাচ্ছে।’

শনিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। এসময় তিনি দেশের সার্বিক উন্নয়ন নিয়েও কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আগে গ্রামের মানুষ খাবার চাইতো, এখন ব্যায়াম করার জন্য জিম চায়। প্রতিটি উপজেলায় শিশুদের জন্য মিনি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে।

এর আগে জাতিসংঘের ৭৭তম অধিবেশনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বের দ্রুত বর্ধনশীল পাঁচটি অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। সবার জন্য সমান সুযোগ, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সমাজ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। বাংলায় দেয়া ভাষণে প্রধানমন্ত্রী রুশ-ইউক্রেন সংঘাত, জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক বিভিন্ন সংকট নিয়ে‌ও কথা বলেন। এসময় গত ৫ বছরেও রোহিঙ্গা সংকটের সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

প্রায় আধা ঘণ্টার ভাষণের শুরুতেই জিডিপি, টেকসই উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়নের অর্জনের মতো বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। এছাড়া করোনা সংকট মোকাবেলার বিষয়টিও তুলে ধরেন অধিবেশনে।

বাংলাদেশ প্রসঙ্গের পাশাপাশি বৈশ্বিক নানা সংকট নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী, মনে করিয়ে দেন যুদ্ধের ক্ষতিকর প্রভাবের কথা। দ্রুত ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সঠিক সময়ে কার্যকর ব্যবস্থা নিতে না পারলে আস্থা ও বিশ্বাস অর্জনে ব্যর্থ হবেন নেতারা।

অধিবেশনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মানব জাতির জন্য সবচেয়ে বড় হুমকি উল্লেখ করে প্রধানমন্ত্রী সংকট মোকাবেলায় বিশ্ব নেতাদের একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের জনগণের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ