• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে জাল কাবিননামার মামলায় নিকাহ রেজিস্টার কারাগারে

সিসি নিউজ।। জাল কাবিননামা করার অভিযোগে নীলফামারীর সৈয়দপুরে এক ব্যক্তির দায়ের করা মামলায় কাজী হাফেজ মাওলানা মোঃ সাইদুল ইসলাম নামে এক মুসলিম নিকাহ্ ও  তালাক রেজিস্টারসহ তিনজনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। গত বুধবার  জামিনের জন্য আদলতে হাজির হলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠান। সাইদুল ইসলাম পৌর এলাকার ১০ ও ১১ নং ওয়ার্ড এলাকার নিকাহ ও তালাক রেজিস্টার। মামলার অপর দুই আসামী হলেন উপজেলার  কদমতলী গ্রামের মৃত. কলিম উদ্দিনের ছেলে আব্দুস সালাম ও তার  মেয়ে মোছাঃ শাহিনুর খাতুন।
মামলা সূত্রে জানা গেছে,  ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসের ২১ তারিখে উপজেলা নিয়ামতপুর জুম্মাপাড়ার মৃত. জমির উদ্দিনের ছেলে  আব্দুল কাদের জিলানী সাথে  একই উপজেলার  কদমতলী গ্রামের আব্দুস সালামের মেয়ে  মোছাঃ শাহিনুর খাতুনের বিয়ে হয়। কিন্ত পরবর্তীতে পারিবারিক সমস্যার কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হলে  শাহিনুর খাতুন তার বাবার বাড়িতে যান। এরপর  পূর্বের  ৩ লক্ষ ২ শত ৫১ টাকার একটি  কাবিননামা থাকা সত্বেও সাত লাখ ২ শত ৫১ টাকার একটি জাল কাবিননামা পাঠিয়ে সেই টাকা কাদেরের কাছে দাবি করেন শাহিনুর খাতুন। সেই জাল কাবিননামা তৈরির অভিযোগ ওঠে রেজিস্টার  সাইদুল ইসলামের বিরুদ্ধে। এতে করে আব্দুল কাদের আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলার জামিন নিতে গেলে বিচারক ওই তিনজনের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  জি.আর মামলাটির কাগজ আদালত থেকে  সৈয়দপুর থানায় পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ