• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধর্ম নিরপেক্ষতাবাদীরা ছদ্মবেশী : তসলিমা

toslimaনিউজ ডেস্ক: ধর্ম নিরপেক্ষতাবাদীদের ‘ছদ্মবেশী’ বলে মন্তব্য করেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি একইসাথে হিন্দু ও মুসলিম মৌলবাদীদের সমালোচনা করেছেন।

মঙ্গলবার ভারতীয় সংবাদ সংস্থা আইবিএনকে দেয়া এক সাক্ষাৎকারে হিন্দু ধর্ম নিয়ে মার্কিন গবেষক ও লেখিকা উইন্ডি ডিনেগারের বিতর্কিত বই ‘দ্য হিন্দুজ: এ্যান অল্টারনেটিভ হিস্ট্রি’ বাজার থেকে তুলে নেয়ার প্রতিবাদে এসব কথা বলেছেন তিনি।

তিনি বলেন, ‘ভারতের ধর্মনিরপেক্ষতাবাদীরা আদতে ভেক ধরে থাকে। তারা হিন্দু চরমপন্থীদের সমালোচনা করলেও মুসলিম মৌলবাদীদের বিরুদ্ধে একটি শব্দও খরচ করে না।’

বইটি বাজার থেকে তুলে নেয়াকে তিনি লেখকের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন।

তিনি আরো বলেন, ‘আমি একইভাবে হিন্দু ও মুসলিম মৌলবাদীদের সমালোচনা করেছি। আশ্চর্যজনকভাবে দেখা গেছে, ভারতের ধর্মনিরপেক্ষতাবাদীরা সেই সব মানুষকে রক্ষা করে যারা হিন্দু মৌলবাদীদের দ্বারা আক্রান্ত। অথচ তারা মুসলিম মৌলবাদীদের দ্বারা আক্রান্ত লেখক, চলচ্চিত্র পরিচালক, শিল্পীদের পাশে দাঁড়ায় না। এটা খুবই হাতাশাজনক।’ সূত্র : আইবিএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ