• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা কারাগারে

সিসি নিউজ।। নীলফামারীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ডোমার থানায় মামলাটি করেন নীলফামারীর ডোমারের চিকনমাটি এলাকার বাসিন্দা ওই গৃহবধু।
সন্ধ্যায় মামলার আসামী ডোমার থানার সাবেক উপ-পরিদর্শক(এসআই) মহাবীর ব্যানার্জীকে আদালতে হাজির করে পুলিশ।
মহাবীর দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কেউটপাড়া এলাকার কালী মোহন ব্যানার্জীর ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জ জেলা র্যাবে কর্মরত।
মামলা সুত্র জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় এক বছর আগে স্বামীর বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরী করেছিলেন (জিডি) ওই নারী।
বিষয়টি তদন্তের দায়িত্ব পান সে সময়ে ডোমার থানায় থাকা এসআই মহাবীর। তদন্তের সুবাধে ওই নারীর সাথে সুসম্পর্ক গড়ে তোলেন মহাবীর।
এরইমধ্যে ছয়মাস আগে ডোমার থানা থেকে এসআই’র বদলী হলেও মোবাইলে যোগাযোগ অব্যাহত ছিলো তাদের।
এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৫ অক্টোবর রাতে বাড়িতে কেউ না থাকার সুবাদে ওই নারীকে ধর্ষণ করে মহাবীর। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাকে আটক করেন।
ধর্ষণের শিকার ওই নারী জানান, এর আগেও গেল ২৮সেপ্টেম্বর রাতে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে সে।
গতকালের ঘটনার পর মিমাংসায় বসা হয়েছিলো কিন্তু মহাবীর বিয়েতে রাজী হয়নি। যার কারণে থানায় মামলা করতে হয়েছে।
ডোমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহমেদ জানান, পৌরসভার কাউন্সিলের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আমি যাই। এবং তাদের কথাবার্তায় মনে হয়েছে তাদের মধ্যে একটা সম্পর্ক ছিলো। গতকাল বুধবার রাতে পুলিশ কর্মকর্তাকে ওই নারীর নিকটাত্মীয়রা আটক করেন। কোন অভিভাবক না আসায় তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহমুদ উন নবী জানান, মামলার প্রেক্ষিতে আসামী মহাবীরকে বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে হাজির করা হয়।
মেয়েটির ডাক্তারী পরীক্ষা নিরীক্ষার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
কোর্ট পুলিশের পরিদর্শক মোমিনুল ইসলাম মোমিন বলেন, আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে জেলা কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। পরে তাকে জেলা কারাগারে প্রেরণ করে কোর্ট পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ