• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে দুই অস্ত্র ব্যবসায়ী আটক, অস্ত্র-গুলি উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে ওয়ান শুটারগান, গুলি, ফেন্সিডিল, বিদেশি মদসহ দুই  অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।শনিবার সকালে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত অস্ত্র ব্যবসায়ীরা হলেন, জেলার পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের আক্কাস আলীর ছেলে হৃদয় আলী (২৬), উত্তর গোপালপুর গ্রামের আজাদ মন্ডলের ছেলে শাকিল মন্ডল (২১)।
৫ ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান জানান, আটককৃত অস্ত্র ব্যবসায়ী হৃদয় ও শাকিল ভারত থেকে অবৈধ পথে অস্ত্র ও মাদক এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন। উপজেলার চেঁচড়া সীমান্ত এলাকায়  অস্ত্র বেচাকেনা হওয়ার গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তিনটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি,ধারালো চাকু, ৪ বোতল ফেন্সিডিল, ৬ বোতল বিদেশি মদসহ তাদের আটক করা হয়।তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা,  অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ