সিসি নিউজ ডেস্ক ।। বগুড়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে আজ রোববার দুপুরে শহরের ঝোপগাড়ির যমুনা রিসোর্টে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে চারজন পুরুষ ও তিনজন নারীসহ মোট ৭জনকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, মনির সাংবাদিক পরিচয় দিয়ে এখানে দেহব্যবসা করছে। এলাকার যুব সমাজকে নষ্ট করছে এবং এলাকার মান-সম্মান ধুলোয় মিশে দিয়েছে। এই হোটেলটি বন্ধের জন্য আমরা বগুড়া জেলা পুলিশের কাছে অনুরোধ জানাচ্ছি।
এদিকে অভিযানে অংশ নেয়া বগুড়া সদর থানার এসআই ফজলুর রহমান জানান, ৯৯৯ এ পাওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে আদালতে পাঠিয়েছে।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, ‘অসামাজিক কার্যকলাপের অভিযোগে ওই হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় চারজন পুরুষ ও তিনজন নারীসহ মোট ৭জনকে আটক করা হয়েছে। ’
উল্লেখ্য,গত শনিবার (১অক্টোবর) যমুনা রিসোর্টে একই অভিযোগে নারী-পুরুষসহ ৮ জনকে আটক করে বগুড়া সদর থানা পুলিশ। আটককৃতদের মধ্যে ৪জন নারী এবং বাকি ৪ জন পুরুষ। তবে আটককৃতরা সবাই বগুড়ার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। উৎস: করতোয়া