• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে জাল কাবিননামা প্রদান করায় কারাগারে কাজী

সিসি নিউজ ।। নীলফামারীতে জাল কাবিননামা প্রদান করায় আবু বক্কর সিদ্দিক নামের এক কাজীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর)  নীলফামারী সদর  উপজেলার সোনারায় চাকলে কাজিরহাট এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কাজী আবু বক্কর সিদ্দিক ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
মামলা সুত্রে জানা যায়, ৪ বছর আগে বিয়ে হয় দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট এলাকার মোকলেছুর রহমানের মেয়ের মুক্তা আক্তারের। বর নীলফামারী সদর উপজেলার সোনারায় ফকিরগঞ্জ এলাকার জহির উদ্দিনের ছেলে আব্দুল খালেক। সে সময় স্থানীয় কাজী ছাড়াই এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মৌলভী দিয়ে বিয়ে দেওয়া হয় তাদের। তবে কিছুদিন আগে কাজী বর-কনে ও বরের পরিবারের লোকজনের স্বাক্ষর জাল করে মনগড়া দেনমোহর বসিয়ে একটি কাবিননামা দেন কনের বাবা মোকলেছুর রহমানের কাছে। বিষয়টি বর পক্ষ জানতে পারলে পারিবারিক ভাবে আলোচনা হয় এবং জাল কাবিননামা প্রদান করায় কনে মুক্তা আক্তার মামলা দায়ের করেন। ওই মামলায় কোর্টে হাজির না হওয়ায় কাজী আবু বক্করের নামে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত।
নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আব্দুল গফুর জানান, আবু বক্কর সিদ্দিক স্বঘোষিত একজন কাজী। অবৈধ পন্থায় এমন কর্মকান্ড তিনি আগেও করেছেন। যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন, কাজী আবু বক্কর সিদ্দিকের নামে গ্রেফতারী পরোয়ানা ছিল। তাকে গ্রেফতার করে আদালতের পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ