• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলাহাটিতে বন্যপ্রাণী শিকারীর ৬ মাসের কারাদণ্ড

সুমন ইসলাম প্রামানিক, ডোমার।। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্যপ্রাণী শিকারের অভিযোগে মো. আবুল হোসেন নামে এক ব্যাক্তিকে ৬ মাসের কারাদণ্ডাদেশ ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ই অক্টোবর) দুপুরে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহায়তায় অভিযানে অভিযুক্ত আসামি মো. আবুল হোসেনের বাড়িতে বন্যপ্রাণী বক শিকারের সরঞ্জাম, দুটো জীবিত বক এবং দুটো জবাই করা মৃত বক পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডাদেশ দেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম।
অভিযুক্ত আসামি মো. আবুল হোসেনকে মোবাইল কোর্ট আইন–২০০৯ এবং বন্য প্রাণী (সংরক্ষণ) আইন–২০১২ অনুযায়ী ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সরঞ্জাম ও জীবিত ২টি বক উদ্ধার করা হয়েছে।
পরে জীবিত বক দুটোকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং বন বিভাগের সহযোগিতায় উপজেলার ছোটরাউতা বনে অবমুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ