সিসি নিউজ।। লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর উদ্যোগে উপজেলার দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার লক্ষণপুর উত্তর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুশরুত ধুলিয়া বাবুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শত শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেয়া হয়। লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা মাস – ২০২২ উপলক্ষে গৃহিত কর্মসূচির অষ্টম দিন বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর উত্তর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম মন্ডল এবং খাতামধুপুর ইউনিয়নের খালিশা ধুলিয়া বাবুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর অক্টোবর সেবা মাস উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রভাষক লায়ন মো. আব্দুল মান্নান।
এ সময় অন্যান্যদের মধ্যে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সদ্য প্রাক্তন সভাপতি প্রভাষক লায়ন মো. সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ লায়ন মো. মশিউজ্জামান শৈবাল, লায়ন গোলাম রব্বানী, লায়ন রমানাথ রায়, লায়ন মো. খাদেমুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন ।
বিতরণকৃত শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, রাবার, কাটার, স্কেল ও পেন্সিল বক্স।