• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিখোঁজ ছাত্রলীগ নেতা ফয়সাল গ্রেফতার

1392966383.যশোর: নিখোঁজের ২৪ দিন পর শুক্রবার ভোরে যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল খানকে গ্রেফতার করেছে র‌্যাব। ২৮ জানুয়ারি রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সাদা পোশাকে কিছু লোক ফয়সালকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। র‌্যাব-৬ যশোর ক্যাম্প থেকে জানানো হয়েছে, শুক্রবার ভোর ৪টার দিকে যশোর-মাগুরা সড়কের বালিয়াডাঙ্গায় রাস্তার ওপর কিছু মানুষ দেখে ‌র‌্যাবের একটি টহল দল সেখানে যায়। জড়ো হওয়া লোকজন র‌্যাব সদস্যদের দেখে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে হাত বাঁধা অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে র‌্যাব। তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। এ সময় তিনি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল খান বলে নিজের পরিচয় দেন। র‌্যাব জানায়, ১৫ জানায়ারি যশোর শহরে যুবলীগ নেতা রফিকুল ইসলাম শিপন ওরফে টাক শিপনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল খান। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ