• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বই পড়ার শর্তে গাঁজাসেবী ৫ কিশোরের মুক্তি

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট শহরের একটি পেয়ারা বাগানে বসে আড্ডা দেওয়ার নামে গাঁজা সেবন করছিল পাঁচজন কিশোর। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানায়। পরে ঘটনাস্থল থেকে ওই পাঁচ কিশোরকে আটক করে সদর থানা–পুলিশ।

তবে আটকের পর ১ মাস বই পড়ার শর্তে তাদের সংশোধনের সুযোগ দিয়েছে পুলিশ। আটক কিশোরদের পরিবারের জিম্মায় তুলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পাঁচ কিশোরকে আটক করা হয়। তাঁদের বয়স ১৬-১৭ বছর। আটকের পর তাঁদের অভিভাবকদের খবর দেওয়া হয়। অভিভাবকেরা থানায় আসার পর ‘আর নেশা করবে না’ বলে মুচলেকা দিয়েছে ওই পাঁচ কিশোর।’

ওসি আরও বলেন, ‘ওই পাঁচ কিশোরকে বই পড়ার শর্ত দিয়ে পাঁচটি বই দেওয়া হয়েছে। বইগুলো মুক্তিযুদ্ধ বিষয়ক এবং বঙ্গবন্ধুর জীবন নিয়ে লেখা। শর্ত মেনে তারা এক মাস পরে, অভিভাবকদের সঙ্গে নিয়ে এসে বইগুলো ফেরত দেবে। তখন বোঝা যাবে তারা কতটা সংশোধন হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ