সিসি নিউজ ।। নীলফামারীতে নানা আয়োজনে পালিত হয়েছে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। কর্মসূচির আয়োজন করেন নীলফামারী জেলা প্রশাসন। কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক শেখ রাসেল পদক প্রদানের সম্প্রচারিত অনুষ্ঠান পরিদর্শণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহীম মঞ্জিল প্রমুখ। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে, শেখ রাসেল দিবস উপলক্ষে নীলফামারী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২ টার দিকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান ইন্সট্রাকটর মশিউর রহমান, আহাদ হোসেন, শরিফুল ইসলাম, নূর হোসেন প্রমুখ। পরে সেখানে মিলাদ মাহফিল শেষে দোয়া অনুষ্ঠিত হয়। অপরদিকে, জেলার ডোমার, ডিমলা, কিশোরগঞ্জ জলঢাকা ও সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে একইদিন সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রত্যেক উপজেলায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।